মুখ্যমন্ত্রী ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যানের হাতে তুলে দিলেন স্মারকলিপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সফররত ষোড়শ অর্থ কমিশনের সাথে আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার উপস্থিতিতে রাজ্য সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগড়িয়ার হাতে একটি স্মারকলিপি তুলে দেন। বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগড়িয়া সহ কমিশনের অন্য চার জন সদস্যদের রাজ্যের ঐতিহ্যবাহী রিসা ও পুষ্পস্তবক দিয়ে উষ্ণ সংবর্ধনা ও স্বাগত জানান।

মুখ্যমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, বন মন্ত্রী অনিমেষ দেববর্মা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে অর্থ কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে এ এন ঝা, অ্যানি জর্জ ম্যাথিউ, ড. মনোজ পান্ডা ও সৌম্যকান্তি ঘোষ এবং কমিশনের সচিব ঋত্বিক পান্ডে, যুগ্ম সচিব রাহুল জৈন, অধিকর্তা কে বালাজী, যুগ্ম অধিকর্তা কুমার বিবেক, উপ-অধিকর্তা সন্দীপ কুমার সহ অন্যান্য আধিকারিকগণ বৈঠকে উপস্থিত ছিলেন। তাছাড়াও বৈঠকে মুখ্যসচিব জে কে সিনহা, অর্থ সচিব অপূর্ব রায়, সচিব অভিষেক সিং, সচিব কিরণ গিত্যে, সচিব ব্রিজেশ পান্ডে এবং মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *