ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর, আহত ২,

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর। আহত ২, ঘটনা শুক্রবার দুপুরে ডুকলি ঋষি পাড়া এলাকায়। এলাকার বাসিন্দা জিতেন্দ্র চক্রবর্তী বাড়িতে একটি অনুষ্ঠানের অর্ডারের রান্নাবান্না চলছিল। আচমকা রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায় উনার বসত ঘরে। সেই আগুন ধীরে ধীরে ভয়াবহ রুপ নেয়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় পুরো ঘর।

ঘর থেকে কোন রকম প্রান নিয়ে জিতেন্দ্র বাবু ও উনার স্ত্রী বেরিয়ে আসে চিৎকার শুর করলে এলাকাবাসি ছুটে এসে আগুন নেবানোর চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে আসে ফায়ার ব্রিগেড এর ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রনে আনলেও রক্ষা করা যায়নি ঘরে থাকা কোন আসবাবপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষাধিক টাকা হবে বলে জানান দমকলের আধিকারিক নারায়ণ চন্দ্র দাস।

এদিকে বাড়ির মালিক জিতেন্দ্র বাবুর স্ত্রীর হাতে ও শরীরের বেশকিছু জায়গা আগুনে পুড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষ। তাছাড়াও এলাকার দু-এক যুবক আগুন নেভাতে গিয়ে অল্প বিস্তর আহত হন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...