বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত পরিবার 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার। একইসাথে দুইটি স্কুটি পুড়ে ছাই। ঘটনা মেলাঘর পৌর পরিষদের ২নং ওয়ার্ডের নেপাল সরকারের বাড়িতে। প্রাথমিকভাবে অনুমান কর হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ভয়াবহ আগুনে ভস্মিভূত দুটি স্কুটি সহ যাবতীয় আসবাবপত্র এবং মূল্যবান কাগজপত্র।

ঘটনার সময় বাড়িতে ছিলেন না গৃহকর্তা নেপাল সরকার। উনার পুত্রবধূ প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পান, তখন তার চিৎকারে আসপাশের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আগুনের শিখা সমস্ত ঘরকে গ্রাস করে নেয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আকস্মিক এই ঘটনায় সর্বস্বান্ত বাড়ির মালিক নেপাল সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...