বিজেপি সরকার সংবিধান বিরোধী আম্বেদকর ইস্যু এর প্রমান : জিতেন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংসদ ভবনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে বিরোধী কংগ্রেস দল সারা দেশের সাথে রাজ্যেও বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। তাছাড়া এরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ও দাবি করেছে। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের বিরোধীদল সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

তিনি বলেন কোন ব্যক্তি যে পদেই প্রতিষ্ঠিত হোক না কেন তার মধ্যে যদি ভালো ভাবনার সাথে কোন খারাপ ভাবনা থাকে তাহলে সে ভাবনা কোন না কোন সময় প্রকাশ পাবেই। কেননা যখন ভারতের সংবিধান এবং জাতীয় পতাকা গৃহীত হয়েছিল তৎকালীন সময়ে আরএসএস এর তীব্র বিরোধিতা করেছিল এবং এই সংবিধান বদলানোর কথাও বলেছিল, তৎকালীন সময়ে সেই আর এস এস এর নেতা ছিলেন দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাছাড়া ভোটের বাজারে ভোট ধরার জন্য আম্বেদকরকে মালা পরানো এবং স্তুতি পাঠ করা সবই বর্তমান শাসক সরকারের লোক দেখানো। কেননা সংসদ ২৫ তারিখ অবধি চলার কথা ছিল কিন্তু তা মুলতবি হয়ে যায়, তাতেই বোঝা যাচ্ছে যে আরএসএস সুষ্ঠ ও গঠনমূলক আলোচনায় ভীত বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

লংতরাই ভ্যালিতে বিজেপির শক্তি প্রদর্শন, মনোনয়নে জনজাতির ঢল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ধলাই জেলার...

মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত যীষ্ণু দেববর্মণ, সোশ্যাল মিডিয়ায় বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে...

মনোনয়ন জমায় জনউচ্ছ্বাস, সিপিএমকে কড়া আক্রমণ রতনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্বশাসিত জেলা...

পেট্রোল-ডিজেল ও গ্যাস নিয়ে বৈঠক, আতঙ্ক না ছড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে জ্বালানির সরবরাহ...