বাইপাস সড়কের পাশে জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু। শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম রনবীর দেব বয়স আনুমানিক ৪২। বাড়ি যোগেন্দ্রনগর কলোকামিনী পাড়া এলাকায়। দেখাযায় মৃতদেহ গলায় দড়ি দেওয়া অবস্থায় থাকলেও মাটিতে বসা অবস্থায় ছিল।

আর তাতেই সন্দেহের দানা বাঁধে। এটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্যে জিবি হাসপাতালের মর্গে পাঠায়। এই মৃত্যুর খবর পেয়ে মৃতের পরিবারের লোকেরা কান্নায় ভেঙে গড়েন।

এলাকাবাসী কাছ থেকে জানা যায় পারিবারিক অশান্তি ছিল মৃত রণবীরের পরিবারে। অন্যদিকে মৃত ব্যক্তির বোনের অভিযোগ তার ভাইকে মেরে ঝুলিয়ে রাখা হয়। রানবির কিছু ঋণগ্রস্ত ছিলেন বলে জানান তিনি। মঙ্গলবার সকালে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় মলয়নগর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনা দ্রুত জানাজানি হলে ছুটে আসেন এলাকাবাসী। দাবি উঠেছে, পুলিশ যেন সঠিক তদন্ত করে মৃত্যু রহস্য বের করে। কারন মাটিতে বসা অবস্থায় কেউ ফাঁসিতে আত্মহত্যা করতে পারেন না। পুলিশি তদন্তে এখন কি বেড়িয়ে আসে সেই অপেক্ষাতেই আছেন এলাকাবাসী সহ মৃতের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

AD

লংতরাই ভ্যালিতে বিজেপির শক্তি প্রদর্শন, মনোনয়নে জনজাতির ঢল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ধলাই জেলার...

মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত যীষ্ণু দেববর্মণ, সোশ্যাল মিডিয়ায় বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে...

মনোনয়ন জমায় জনউচ্ছ্বাস, সিপিএমকে কড়া আক্রমণ রতনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্বশাসিত জেলা...