প্রায় ৪০ হাজার টাকার অবৈধ শব্দবাজি আটক করল আমতলী থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিষিদ্ধ শব্দবাজি বিরোধী চলছে। বিপুল পরিমাণে অবৈধ শব্দবাজি আটক করল আমতলী থানার পুলিশ। প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় চলছে এই অভিযান। এরই অঙ্গ হিসাবে বুধবার রাতে আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল গোপন খবরের ভিত্তিতে থানার সামনের নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকেন।

ঠিক সেই সময় আগরতলার মহারাজগঞ্জ বাজার থেকে টি আর ০৫ এ ১৭১৩ নম্বরের একটি গাড়ি তল্লাশি চালানো হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করে। গাড়ি চালক উদ্ধারকৃত শব্দ গুলির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পুলিশ জানায় উদ্ধার হওয়া শব্দবাজিগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

থানার সেকেন্ড অফিসার আরো জানিয়েছেন বাজিগুলি গাড়ি করে বিশালগড়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ মামলা নিয়ে তদন্তে নেমেছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...