দেশের শান্তি ও ঐক্যের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলকে একত্রিত হয়ে থাকতে হবে : শান্তনা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সকলের লক্ষ্য ভারতবর্ষ ও ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্য একে অপরের সহযোগিতা প্রয়োজন। হোমগার্ড, সিভিল ডিফেন্স, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের শুধুমাত্র কাজ করলে হবে না। সকলে একজোট হয়ে কাজ করলে তবেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।শুক্রবার অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবসের অনুষ্ঠানে এই কথা বললেন শিল্প মন্ত্রী সান্তনা চাকমা।
প্রতিবছর ৬ ডিসেম্বর সমগ্র দেশের সাথে রাজ্যেও সরকারি ভাবে পালন করা হয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহ রক্ষী বাহিনী দিবস। এই বছর ৬২ তম প্রতিরক্ষা দিবস উদযাপন করা হয় শুক্রবার। এ ডি নগর মনোরঞ্জন দেববর্মা পুলিস মাঠে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা সহ পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকরা। এইদিন হোমগার্ড, সিভিল ডিফেন্স, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিভিন্ন প্ল্যাটুন মার্চপাস্টে অংশ নেন।
তারপরে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী সান্তনা চাকমা। অনুষ্ঠানে এইদিন সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে দেশের শান্তি ও ঐক্যের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে একত্রিত হয়ে থাকতে হবে। তার শপথ গ্রহণ করতে হবে এইদিন। সরকার চেষ্টা করছে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার। তাই নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী সান্তনা চাকমা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...