Site icon janatar kalam

দুর্ঘটনায় ভস্মীভূত বসতঘর, ১ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান মুখ্যমন্ত্রীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ১৬ই ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের এডিনগর এলাকার তাঁতি পাড়ায় শ্রী রাজেশ দে’র বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়ে।

ঘটনার খবর পেয়ে আজ ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। এসময় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক তুলে দেন।

মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, শুধু আর্থিক অনুদানেই নয়, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন ও পুনর্গঠনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। তিনি প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সরকারের এই দ্রুত পদক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারাও সরকারের তৎপর ভূমিকার প্রশংসা করেছেন।

Exit mobile version