দীপাবলির প্রাক লগ্নে স্বেচ্ছায় রক্তদান শিবির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বনমালী পুর বিবিসি ক্লাব ও মোটরস্ট্যান্ড শনি তলা কালী মন্দির কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য,মেয়র দীপক মজুমদার এবং ২১নং ওয়ার্ড এর কাউন্সিলার অলক ভট্টাচার্যী সহ অন্যান্যরা । অনুষ্ঠানে ক্লাব ও শনি মন্দির কমিটির সদস্যরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন । এখানে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী রাজিব ভট্টাচার্য দীপাবলি উপলক্ষে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ।

পাশাপাশি এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন,

আমি অত্যন্ত আনন্দিত যে রক্তের‌ স্বল্পতা দূর করতে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রফেসর ডাক্তার মানিক সাহার আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক,‌ কর্মচারী সংগঠন এবং অন্যান্য সংস্থা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে ব্লাড ব্যাংকগুলিতে স্বাভাবিক হয়েছে রক্তের যোগান।

স্বেচ্ছায় রক্তদান করার মধ্য দিয়ে আমরা অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারি। তাছাড়া এদিন রক্তদান শিবিরে রক্ত দাতাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ত্রিপুরার সৌর সাফল্যে প্রধানমন্ত্রীর স্বীকৃতি, বললেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

জনতার কলম ওয়েবডেস্ক :- ত্রিপুরার দুর্গম জনজাতি অধ্যুষিত এলাকায়...

‘রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’—মন কি বাতে মোদির বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর...

জ্বালানি সংকটে শ্রীলঙ্কার পাশে ভারত, ৩৮ হাজার মেট্রিক টন তেল পাঠালো দিল্লি

জনতার কলম ওয়েবডেস্ক :- জ্বালানি সরবরাহে সংকটে পড়া শ্রীলঙ্কার...

তেহরানে ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ব্যাপক হামলা

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় অংশে...