দিল্লি যাওয়ার পথে আটক এক বাংলাদেশী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সীমান্তকে ব্যবহার করে প্রতিনিয়ত রেল ও সড়ক পথে বহির রাজ্যে পাড়ি দিচ্ছে একাংশ বাংলাদেশি। আর তাদেরকে মোটা অংকের অর্থের বিনিময়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দিতে সক্রিয় হয়ে উঠেছে রাজ্যেরই একাংশ পাচারকারী। পুলিশের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়েই পাচারকারীরা অব্যাহত রেখেছে তাদের মানব পাচারের কর্মকাণ্ড। যা আগামীদিন দেশ ও রাজ্যের ক্ষেত্রে গভীর উদ্বেগের আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির মধ্যেই এবার ভুয়া আঁধার কার্ড সহ দিল্লি যাওয়ার পথে বিশালগড়ে আটক এক বাংলাদেশী যুবক। বক্সনগর সীমান্ত দিয়ে শনিবার রাতে রাজ্যে প্রবেশ করে রফিকুল ইসলাম নামে এক বাংলাদেশী। বিশালগড় নিচের বাজারের ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে সে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। অবৈধ ভাবে বক্সনগরের আন্তর্জাতিক অবৈধ পাচারকারি আনোয়ারের হাত ধরে রাজ্যে প্রবেশ করে সে। কথা ছিল রেলে করে দিল্লি যাওয়ার। সেই মোতাবেক টিকিটও কাটা আছে। কিন্তু মাঝ পথে বিশালগড়ে ধরা পড়ে সে। জানা গেছে তার বাড়ি বাংলাদেশের মাদারিপুর জেলায়। তার কাছ থেকে পুলিশ একটি ভুয়া আঁধার উদ্ধার করেছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ত্রিপুরার সৌর সাফল্যে প্রধানমন্ত্রীর স্বীকৃতি, বললেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

জনতার কলম ওয়েবডেস্ক :- ত্রিপুরার দুর্গম জনজাতি অধ্যুষিত এলাকায়...

‘রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’—মন কি বাতে মোদির বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর...

জ্বালানি সংকটে শ্রীলঙ্কার পাশে ভারত, ৩৮ হাজার মেট্রিক টন তেল পাঠালো দিল্লি

জনতার কলম ওয়েবডেস্ক :- জ্বালানি সরবরাহে সংকটে পড়া শ্রীলঙ্কার...

তেহরানে ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ব্যাপক হামলা

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় অংশে...