Site icon janatar kalam

ত্রিপুরার কুইন আনারস চাষিদের ক্ষমতায়নের দাবি রাজ্যসভায় তুললেন রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যসভায় ত্রিপুরার কুইন আনারস চাষিদের স্বার্থ ও ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরলেন সাংসদ রাজীব ভট্টাচার্যী । তিনি বলেন, রাজ্যের জনজাতি কৃষকদের উৎপাদিত কুইন আনারস দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে। তবে পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্যী জানান, ত্রিপুরার জনজাতি কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করতে একটি আধুনিক আনারস পার্ক, উন্নত কোল্ড স্টোরেজ ব্যবস্থা এবং রপ্তানি প্রণোদনা অত্যন্ত জরুরি। এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে রাজ্যের কুইন আনারস সহজেই বিশ্ববাজারে পৌঁছাতে পারবে এবং কৃষকরাও তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন।

তিনি আরও বলেন, ত্রিপুরার কুইন আনারসের মান অত্যন্ত উন্নত এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। তাই কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি রপ্তানির সুযোগ বাড়াতে কেন্দ্রের বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সাংসদের এই দাবির ফলে ত্রিপুরার আনারস চাষিদের উন্নয়ন এবং কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version