জিবি বাজারকে আধুনিকীকরণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে : মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শন চালাচ্ছেন বিভিন্ন এলাকায় , ক্ষতিয়ে দেখছেন এলাকাবাসীর সমস্যা। তার সাথে সাথে রাজ্যের বাজারগুলি বিজ্ঞানসম্মত করার পরিকল্পনা নিয়েছে আগরতলা পুর নিগম , যার দরুন রাজ্যের বাজারগুলি হবে আধুনিকীকরণ। সেদিকে লক্ষ্য রেখে রবিবার রাজধানী আগরতলা জিবি বাজার পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ- সভাপতি ডাঃ অশোক সিনহা , প্রদেশ বিজেপি সহ- সভানেত্রী পাপিয়া দত্তসহ এলাকার কর্পোরেটর ও অন্যান্য নেতৃত্বরা। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান, জিবি বাজারকে আধুনিকীকরণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে কেননা , এখানে রয়েছে রাজ্যের প্রধান হাসপাতাল গোবিন্দ বল্লভ হাসপাতাল , যেখানে রাজ্যের নানা প্রান্ত থেকে রোগীরা আসে , অনেকে প্রাইভেট গাড়ি নিয়েও আসে যার ফলে অনেক সময় দেখা দেয় পার্কিং এর সমস্যা সেদিকে লক্ষ্য রেখেই বাজার কমিটির সহযোগিতা নিয়ে আগামী মার্চ মাস থেকে কাজ শুরু করা জিতে পারে বলে জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...