জমিতে বৃষ্টির ফোঁটা পড়তেই কৃষকদের মুখে হাসির ঝিলিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৃষি জমিতে বৃষ্টির ফোঁটা পড়তেই কৃষকদের মুখে হাসির ঝিলিক। দীর্ঘ তীব্র গরমে যখন মাঠ ফেটে চাষাবাদের ক্ষতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ছিল। তখনই হঠাৎ গত দুই দিনের এক পশলা করে বৃষ্টি যেন ত্রাতারূপে হাজির তেলিয়ামুড়া মহকুমার কৃষকদের জীবনে। একদিকে সূর্যের অসহ্য তাপ, অন্যদিকে জলের তীব্র সংকটে মাথায় হাত ছিল কৃষকদের। ঠিক সেই সময় প্রকৃতি তার অশেষ কৃপা বর্ষণ করে স্বস্তি এনে দেয় মাঠে-ঘাটে।

তেলিয়ামুড়া মহকুমার বাইশগরিয়া, ব্রহ্মছড়া, হাওয়াইবাড়ি,তুইচিন্দ্রাই, খাসিয়া মঙ্গল, মোহরছড়া কৃষ্ণপুর, মাইগঙ্গা ও মহারানীপুর সহ একাধিক কৃষিপ্রধান অঞ্চলে কৃষকদের মধ্যে দেখা গেল প্রাণচঞ্চলতা। তাদের কথায়, ‘যেন মাটি আবার কথা বলছে শুকিয়ে যাওয়া জমি যেন প্রাণ ফিরে পেয়েছে।

এই অঞ্চল গুলির অধিকাংশ পরিবার কৃষিনির্ভর। চলতি মরশুমে তারা ধান, শাক সবজি ও অন্যান্য মৌসুমি ফসল চাষে মন দিয়েছিলেন। স্থানীয় কৃষক জানান, ‘জমিতে টাকা খরচ করেছি, কিন্তু জল না থাকায় সবই বৃথা মনে হচ্ছিল’। গত দুই দিনের এই বৃষ্টিই যেন আমাদের নতুন করে বাঁচার সাহস দিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...