ছট পূজা উপলক্ষে বস্ত্র মিষ্টি বিলি করলেন বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছট পূজা উপলক্ষে বস্ত্র মিষ্টি বিলি করলেন প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত। রাজ্যেও প্রতিবছর ছট পূজা পূজা করে থাকেন হিন্দি ভাষাভাষীর লোকজন। কঠিন ব্রত পালন করতে হয় এজন্য। এবছরও ছট পূজা করছেন আগরতলা বিধানসভার ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ হরিজন কলোনি এলাকার লোকজন।

বৃহস্পতিবার তাদের মধ্যে বস্ত্র মিষ্টি বিলি করলেন বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত। এদিন দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এই এলাকায় যান এবং মিষ্টি বস্ত্র বিতরণ করেন। পাপিয়া দত্ত বলেন, বুধবার থেকে উপোষ করেছেন যারা ব্রত রেখেছেন উনারা। উল্লেখ্য সমস্ত শক্তির উৎস সূর্যদেবের আরাধনাই ছট পুজো বলে পরিচিত।

এই উৎসব বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, নেপালের কিছু অঞ্চলের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালিত হয়ে থাকে। এছাড়াও হিন্দিভাষাভাষী মানুষের বসবাস যেখানে সেখানেও হয় এই পূজা। ছটপুজো উপলক্ষে উন্মাদনা লক্ষ্য করা যায় সেখানেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...