গ্রুপ-ডি নিয়োগের মেধা তালিকা প্রকাশ হতে ঘোলাজলে মাছ শিকার করতে পথে নামলো যুব কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জে আর বি টি পরিচালিত গ্রুপ ডি নিয়োগে মেধার ভিত্তিতে তালিকা প্রকাশের পরেও বিভিন্ন অভিযোগ তুলে পথে নামলো যুব কংগ্রেস। সোমবার তারা জে আর বি টি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। প্রায় চার বছর পরে জে আর বি টি পরিচালিত গ্রুপ- ডি নিয়োগের মেধা তালিকা প্রকাশ হয়। দুই দিন আগে মেধা তালিকা প্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় যুবক-যুবতীদের মধ্যে খুশির হাওয়া।

তারা চাইছেন দ্রুত যেন তাদের নিয়োগ পত্র দেওয়া হয়। এই অবস্থায় মেধার ভিত্তিতে ভাগ্যবানদের তালিকা প্রকাশ করার পরেও ঘোলাজলে মাছ শিকার করতে পথে নামলো যুব কংগ্রেস। সোমবার যুব কংগ্রেসের কর্মীরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের করে মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে অফিস লেন জে আর বি টি অফিসের সামনে যায়। সেখানে অফিসের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়।

এনিয়ে পুলিশের সঙ্গে তাদের বচসা হয়। পরে যুব কংগ্রেস কর্মীরা গেট জোর করে খুলে গেটের ভেতর প্রবেশ করে। জে আর বি টি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইলেও তিনি না থাকায় তারা অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন।যুব কংগ্রেসের তরফে দাবি জানানো হয় গ্রুপ- ডির অপেক্ষমাণ তালিকা প্রকাশ,প্রত্যেক পরীক্ষার্থীদের লিখিত এবং মৌখিক ফলাফল প্রকাশিত করার।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...