কর্পোরেটরের সামনে শ্রমিককে মেরে ফেলার হুমকি, এন সি সি থানায় অভিযোগ শ্রমিকদের 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রমিকদের মারধরের অভিযোগ উঠল পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের এক ক্লাবের কতিপয় সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শনিবার। জানা গেছে ৭৯ টিলা জ্যোতির্ময় কলোনিতে টুয়েপের শ্রমিকরা কাজ করছিলেন শনিবার। তারা স্থানীয় একটি মন্দিরের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। তখনই সেখানে আসেন কর্পোরেটর লতা নাথ, ওয়ার্ড সচিব।

ছুটে আসেন স্থানীয় মেমোরিয়াল ক্লাবের কতিপয় সদস্যরা। ক্লাবের ঘরটি পরিষ্কার করতে কেন যায়নি শ্রমিকরা তা জানতে চায় ক্লাবের সদস্যরা। তখন শ্রমিকরা জানায় মন্দিরের সামনের কাজ শেষ করেই সেখানে যাবেন।

অভিযোগ তখনই ক্লাবের কতিপয় সদস্যরা কর্পোরেটরের সামনে মহিলা ও পুরুষ শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অভিযোগ একজন শ্রমিককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এন সি সি থানায় এসে অভিযোগ জানান শ্রমিকরা। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...