এলাকার উন্নয়ন নিয়ে বিরোধী বিধায়কের তৎপরতায় খুশি স্থানীয়রা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এলাকার উন্নয়ন কাজ নিয়ে স্থানীয়দের সঙ্গে বৈঠক করলেন বড়জলা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার।রাজধানীর চানমারি কার্গিল টিলা এলাকায় জনগণকে নিয়ে উঠান সভা করলেন বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এলাকার রাস্তা ঘাট, ড্রেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এলাকার রাস্তা ঘাট ও ড্রেইন সংস্কারের জন্য ৯ লক্ষ ২১ হাজার ৩০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
এদিনের উঠান সভায় বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা মজুমদার সহ অন্যান্যরা। বিধায়ক সুদীপ সরকার জানান কার্গিল টিলা নিল মোহন দাসের বাড়ি থেকে নারায়ন চক্রবর্তীর বাড়ি পর্যন্ত ১২০ মিটার রাস্তা সংস্কারের কাজ আগামী কিছুদিনের মধ্যে শুরু হবে।
বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। তাই এদিন এলাকার লোকজনদের সাথে কথা বলেছেন। সিসি রোড এবং ড্রেনের জন্য মোট ৯ লক্ষ ২১ হাজার ৩০০ টাকা বরাদ্দ করা হয়েছে। গুনগত মান বজায় রেখে রাস্তাটি যেন নির্মাণ করা হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য এলাকাবাসিদের প্রতি আহ্বান জানান তিনি। এলাকার উন্নয়ন নিয়ে বিরোধী বিধায়কের তৎপরতায় খুশি স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...