এবছর বইমেলা এগিয়ে জানুয়ারি মাসে করার সিদ্ধান্ত, স্থান পরিবর্তন হচ্ছে না

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্থান পরিবর্তন হচ্ছে না। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এবছরও হচ্ছে মননের উৎসব আগরতলা বইমেলা। ৪৩ তম আগরতলা বইমেলা পরিচালন কমিটির সভা হয় মঙ্গলবার। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এই সভা হয়। সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এদিনের সভায় আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন ৪৩ বইমেলাকে সামনে রেখে ২৮ অক্টোবর প্রস্তুতি সভা হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় পরবর্তী সময় আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে বিভিন্ন সাব কমিটি গুলি গঠন করা হবে। সেই মোতাবেক এদিন সভা করা হয়েছে কিছু সিদ্ধান্ত গ্রহণের জন্য। এইদিনের সভায় একটা বিষয় চূড়ান্ত হয়ে গেছে ৪৩ তম আগরতলা বইমেলা হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে করার। এবছর মেলা এগিয়ে জানুয়ারি মাসে করা হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...