আগামী ৫ বছর জনগণের উন্নয়নে কাজ করতে হবে : রতন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে ঝর্ণারাণী দাস এবং ভাইস চেয়ারম্যান হিসাবে মন্টি দেবনাথ আজ শপথ গ্রহণ করেন। পুরাতন আগরতলা ব্লকের কনফারেন্স হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির ১১ জন নবনির্বাচিত সদস্য-সদস্যাও শপথ গ্রহণ করেন।

তাদের সকলকে শপথবাক্য পাঠ করান ডেপুটি কালেক্টর নবকুমার জমাতিয়া। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা ব্লকের বিডিও শান্তনু দত্ত, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের প্রাক্তন সদস্য কৃষ্ণজিৎ দাস, সমাজসেবী মান্না দেব প্রমুখ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, আজ থেকে এই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সমিতির সদস্যদের কর্তব্য পালনের এক নতুন পথ চলা শুরু হল। তাদের আগামী ৫ বছর জনগণের উন্নয়নে কাজ করতে হবে। দল মতের উর্দ্ধে উঠে পুরাতন আগরতলা ব্লককে রাজ্যের মধ্যে একটি শ্রেষ্ঠ ব্লক হিসাবে প্রতিষ্ঠিত করার সংকল্প নিয়েও তাদের কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...